slider

বোয়ালমারীতে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: বাংলাদেশ প্রতিদিনের ফরিদপুরের বোয়ালমারী উপজেলা প্রতিনিধি অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটনের আয়োজনে বাংলাদেশ প্রতিদিনের ১৪ বছর পর্দাপন উপলক্ষ্যে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বুধবার (১৫ মার্চ) সকালে উপজেলা হলরুমে আলোচনা সভা শেষে কেক কাটা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারেফ হোসাইন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষিবিদ ও কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা আমিনুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মেহেদী হাসান, রুপাপাত ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সোনা মিয়া, উপজেলা ক্যা্বের সভাপতি ও যমুনা টিভির বোয়ালমারী আলফাডাঙ্গা প্রতিনিধি মহব্বত চৌধুরী, বাংলা টিভির প্রতিনিধি খান মুস্তাফিজুর রহমান সুমন, আমির চারু বাবলু, তৈয়বুর রহমান কিশোর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button