slider

বোয়ালমারীতে ওয়ারেন্টভুক্ত ৭ আসামি গ্রেপ্তার

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী থানা পুলিশের বিশেষ অভিযানে সিআর ও জিআর মামলার পলাতক ৭ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে সিআর মামলার ৩ জন ও জিআর মামলার ৪ জন আসামিকে গ্রেপ্তার করেন পুলিশ। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার (২২ জুন) ফরিদপুর আদালতে প্রেরন করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার দরিসহস্রাইল গ্রামের মুরাদ, রাখালতলী গ্রামের শফিক কাজী, ইমদাদুল কবির, নুরু কাজী, হাবিবুর রহমান, ছোলনা গ্রামের তৈয়া্ুর রহমান, উসমান গণি।

থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পলাতক ৭ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বৃহস্পতিবার ফরিদপুর আদালতে প্রেরন করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button