sliderস্থানিয়

বোয়ালমারীতে শর্টগান ও ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে একটি দেশীয় শর্টগান (এলজি বন্দুক), এক রাউন্ড গুলি ও ৮০০ পিস ইয়াবাসহ ১৪ মামলার আসামি এক চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারিকে আটক করেছে যৌথবাহিনী। বোয়ালমারী আর্মি ক্যাম্প ও থানা পুলিশ বুধবার ভোর রাতে উপজেলার গুনবহা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটকের ঘটনায় বোয়ালমারী থানার এসআই আব্দুর রশিদ বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা করেন। মাদক মামলা নাম্বার ৬ ও অস্ত্র মামলা নাম্বার ৭।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী বুধবার (৪জুন) ভোর ৪টার দিকে অভিযান চালিয়ে গুনবহা গ্রামের মান্নান মোল্যার ছেলে জাহিদ মোল্যাকে (৩৭) তার শ্বশুর লুৎফর মোল্যার বাড়ি থেকে আটক করে। তার তথ্যমতে একটি দেশীয় শর্টগান, এক রাউন্ড গুলি ও তিনটি পলিপ্যাকে থাকা ৮০০ পিস ইয়াবা উদ্ধার করে।

অভিযানে নেতৃত্ব দেওয়া এসআই আব্দুর রশিদ বলেন, জাহিদ মোল্যা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে এ পর্যন্ত ১৪ টি মামলার সন্ধান পাওয়া গেছে। গোপন সংবাদের ভিত্তিতে তার শ্বশুর বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ ব্যাপারে পৃথক দুটি মামলা হয়েছে।

থানা অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, অস্ত্র ও ইয়াবাসহ আটকের ঘটনায় অস্ত্র নিয়ন্ত্রন আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক দুটি মামলা হয়েছে। আসামিকে বুধবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button