sliderস্থানিয়

বোয়ালমারীতে রাস্তার কাজে অনিয়মের অভিযোগে এসও কে শোকজ 

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: বোয়ালমারী উপজেলায় কর্মরত উপজেলা প্রকৌশলী (এলজিইডি) অফিসের এসও (উপসহকারী প্রকৌশলী) মো. মোরসেদকে রাস্তার কাজে অনিয়ম হওয়ায় গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) শোকজ করেছেন উপজেলা প্রকৌশলী পূর্ণান্দে সাহা। ওই শোকজে উল্লেখ করেছেন পাকা সড়কের কাজে রাস্তার দুই পাশে মাটির অনিয়ম করা এবং তিন কার্য দিবসের মধ্যে শোকজের জবাব চেয়েছেন।

শোকজের বিষয়ে এসও মো. মোরসেদ রবিবার বলেন, শোকজ করেছেন আমি সময় মত জবাব দিব। তবে রাস্তার কাজে কোন অনিয়ম হয়নি।

জানা যায়, উপজেলার সুতালিয়া জয়পাশা পৌনে ৫ কিলোমিটার পাকা রাস্তা সংস্কারের কাজ চলছে। ওই সংস্কারের কাজে এসও হিসেবে দায়িত্বে রয়েছেন মো. মোরসেদ। কাজে মোট বরাদ্দ ১ কোটি ২৫ লাখ টাকা ও রাস্তার পাশে মাটির মোট বরাদ্দ ১৮ লাখ টাকা। মাটির কাজ শেষ না হলেও ৭ লাখ টাকার বিল পাস করিয়ে দেন এসও মোরসেদ। 

স্থানীয়দের অভিযোগ রাস্তার দুপাশে ঠিকমতো মাটি দেয়া হয়নি। এ সকল অনিয়মের অভিযোগে ওই এলাকার স্থানীয়রা গত অক্টোবর সকালে একটি মানববন্ধন করেন। মানববন্ধনে তারা বলেন, ঠিকাদারের সাথে ভাগাভাগি করে এই রাস্তার কাজ করছে মোরশেদ। যার কারণে রাস্তার দু’পাশে মাটি না দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। 

উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কর্মকর্তা পূর্ণান্দে সাহা রবিবার বলেন, রাস্তার মাটির কাজে অনিয়মের অভিযোগে রাস্তায় দায়িত্বে থাকা এসও মোরসেদকে গত বৃহস্পতিবার শোকজ করা হয়েছে। তিন কার্য দিবসের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। জবাবের পরে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, ইতিমধ্যে মাটির কাজের ৭ লাখ টাকার বিল দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button