sliderস্থানিয়

বোয়ালমারীতে মাটি ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জরিমান

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে অবৈধভাবে মাটি কাটার অপরাধে এক লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী। সোমবার (৫ মে) বিকালে এ জরিমানা করেন।

আদালত সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের বারখাদিয়া গ্রামে মো. আবুল কালাম (৫৫) ফসলি জমি থেকে এক্সকেভেটর দিয়ে মাটি কেটে ইটভাটা সহ বিভিন্ন জায়গায় ভরাট কাজে বিক্রি করছে। সোমবার বিকালে খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী সরজমিনে পৌঁছে আদালত বসিয়ে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ ধারায় মো: আবুল কালামকে ১ লক্ষ টাকা জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী বলেন, ফসলি জমি থেকে এক্সকেভেটর অবৈধভাবে মাটি কাটার অপরাধে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button