বৈষম্য নয় নারী পুরুষের সমতা চাই

নাসির উদ্দিন, হরিরামপুর প্রতিনিধি: নারী পুরুষের বৈষম্য হ্রাস করি, নারী বান্ধব সমাজ গড়ি এই বিষয়কে সামনে রেখে হরিরাপুর উপজেলা এম এ রউফ ডিগ্রী কলেজ কৌড়ী “জেন্ডার ধারনা ও বিশ্লেষণ’ বিষয়ক যুব কর্মশালা অনুষ্ঠিত হয়। বেসরকারী উন্নয়ন সংস্থা বারসিক সহযোগিতায় এম এ রউফ ডিগ্রী কলেজ বিএনসিসি উদ্যোগে আয়োজিত যুব কর্মশালায় সহায়ক হিসেবে অংশগ্রহন অত্র কলেজের প্রভাষক আরশেদ আলী বারসিক প্রোগ্রাম অফিসার মুকতার হোসেন এবং সত্যরঞ্জন সাহা ও আলোর পথ সংগঠনের সভাপতি মিজানুর রহমান হৃদয়।
যুব কর্মশালায় জেন্ডার বিষয়ক ধারনা প্রদান নারী পুরুষের বৈষম্য নারী পুরুষের মধ্যে সামাজিক অবস্থা এবং অবস্থান বাল্য বিবাহ নারীর প্রতিসহিংসতা বিভিন্ন বিষয় ভিত্তিক সহায়কগন আলোচনা করেন। যুব কর্মশালার মধ্যে দিয়ে অংশগ্রহনকারীরা একমত পোষন করে বলেন আর বৈষম্য নয় নারী পুরুষের সমতা চাই। উন্নয়ন করতে হলে নারী পুরুষ একসাথে কাজ করতে হবে। নারীর প্রতি বৈষম্য দুর করতে হবে। কর্মশালা শেষে অংশগ্রহনকারীরা নিজ নিজ এলাকা ভিত্তিক কর্মপরিকল্পনা প্রনয়ন করেন।




