অর্থনৈতিক সংবাদশিরোনাম

বেহাল পুঁজিবাজার, বিএসইসি ঘেরাওয়ের হুঁশিয়ারি

পুঁজিবাজারে দরপতনের প্রতিবাদে বিক্ষোভ করেছেন বিনিয়োগকারারীরা। ১৫ দফা দাবিগুলো তারাতারি পূরন করে বাজারকে তার অভিষ্ঠ লক্ষে নিয়ে যেতে হবে। তা না হলে বাংলাদেশ সিকিউরিটিজ আন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ঘেরাও করবে বলে হুশিয়ারি দিয়েছেন তারা।
বৃহস্পতিবার (২৫ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে মানববন্ধন ও বিক্ষোভ করে বিনিয়োগকারীরা এ হুঁশিয়ারি দেন।
আন্দোলনে বিনিয়োগকারীরা বলেন, পুঁজিবাজার নিয়ন্ত্রণ করতে ব্যর্থ ‘বিএসইসি’ পুনঃগঠনসহ ১৫ দাবি জানিয়ে গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে গিয়ে একটি স্মারকলিপি জমা দিয়েছি আমরা। ওইদিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ২৭ লাখ বিনিয়োগকারী পক্ষে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ নেতারা প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৪ নম্বর গেটের দায়িত্বরত কর্মকর্তা রুহুল আমিনের কাছে ওই স্মারকলিপি জমা দিয়েছি।
তারা বলেন, পুঁজিবাজারে বর্তমানে জটিল অবস্থা বিরাজ করছে। এ অবস্থায় থেকে বাঁচতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ হস্তক্ষেপ কামনা করছি। তাদের মতে, প্রধানমন্ত্রীর কঠোর পদক্ষেপ নিলেই কেবল পুঁজিবাজার বিনিয়োগবান্ধব হবে।
‘শেয়ারবাজার পড়ছে কেন, জবাব চাই দিতে হবে’ এমন স্লোগান দিয়ে বাংলাদেশ পুজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে ডিএসই’র সামনে দুপুর আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত বিক্ষোভ করেছে বিনিয়োগকারীরা।
পূর্বপশ্চিম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button