শিক্ষাশিরোনাম

ডাকসু নির্বাচন : কোটা আন্দোলনকারীদের ৫ দাবি

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পাঁচ দফা দাবি জানিয়েছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। তাঁদের দাবিগুলোর মধ্যে রয়েছে ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিত, কোটা আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষক-ছাত্রদের ওপর হামলাকারীদের বিচার।
এ সময় পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, নুরুল হক, মাহফুজ, বেলালীসহ ১২ সদস্য বিশিষ্ট একটি দল উপস্থিত ছিলেন।
তাদের দাবিগুলোর মধ্যে আছে-
১. সব শিক্ষার্থী যাতে নির্বিঘ্নে ক্যাম্পাসে চলাফেরা করতে পারে।
২. কোনো রাজনৈতিক সংগঠন যাতে ক্যাম্পাসে সবার সহবস্থানে কোনো প্রকার বাধা সৃষ্টি না করতে পারে।
৩. সম্প্রতি যারা শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর বিভিন্নভাবে হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৪. ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে আবাসিক শিক্ষার্থীরা যাতে কোনো প্রকারের নির্যাতন বা ভয়ভীতির সম্মুখীন না হয় তা নিশ্চিত করতে হবে।
৫. সর্বপুরি ডাকসুর নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য এবং সুষ্ঠু করার লক্ষ্যে তফসিল ঘোষণার আগেই ক্যাম্পাসে নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে হবে।
এ বিষয়ে আন্দোলনকারীদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান বলেন, আমাদের দাবি অত্যন্ত যুক্তিযুক্ত। ডাকসু নির্বাচনের আগে এই দাবি মানতে হবে। অন্যথায় এই নির্বাচন কারো কাছে গ্রহণযোগ্য হবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button