শিক্ষা

বেরোবির বঙ্গবন্ধু হলের আসন বরাদ্দের সাক্ষাৎতকার

বেরোবি প্রতিনিধি : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আসন বরাদ্দের সাক্ষাতকারের তারিখ ঘোষণা করা হয়েছে আগামী ২৫ ও ২৬ ফেব্রুয়ারি। শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পাঠানো নোটিশ প্রদান করেন হলটির প্রভোস্ট তাবিউর রহমান প্রধান।
নোটিশ পত্রে আগামী ২৫ তারিখে ১১টি বিভাগ ও ২৬ তারিখে ১০ টি বিভাগের সাক্ষাতকার গ্রহনের কথা বলা হয়েছে।
প্রথম দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাংলা, ইংরেজী, ইতিহাস ও প্রতœতত্ব, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, লোকপ্রশাসন, গণযোগাযোগ ও সাংবাদিকতা, উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ, অর্থনীতি, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ও ত্রিপলই বিভাগ।
দ্বিতীয় দিন একই সময় পদার্থ বিজ্ঞান ,রসায়ন,গণিত,পরিসংখ্যান,ম্যানেজমেন্ট স্টাডিজ,একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস,মার্কেটিং,ফাইনেন্স এন্ড ব্যাংকিং, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সাক্ষাৎকার গ্রহণ করা হবে।
সাক্ষাতকারের সময় সঙ্গে যা যা আনতে হবেঃ
সকল মূল সনদ, বিভাগীয় প্রধান কর্তৃক সত্যায়িত সর্বশেষ সেমিস্টারের নম্বর পত্রের ফটোকপি, শিক্ষার্থী আইডি কার্ড ও রেজিস্ট্রেশন কার্ড এবং অফিশিয়াল পোশাক পরিধান করে আসতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button