শিক্ষা

বেরোবিতে সংবাদ লিখন বিষয়ক বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী সংবাদ লিখন বিষয়ক বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের আয়োজনে সকাল সাড়ে ১০টায় সমাপনী দিনের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়ে বিকেল ৪টায় প্রশিক্ষণের আনুষ্ঠানিক সমাপনী ঘোষনা করা হয়। দুই দিনের এই কর্মশালায় মূল বক্তা ও সঞ্চালক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন জনপ্রিয় ইংরেজি দৈনিক ‘দ্যা নিউজ টুডে’র উপদেষ্টা সম্পাদক এম এ আজিজ। ।
জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের প্রশাসক এবং বাংলা বিভাগের অধ্যাপক ড. সরিফা সলোয়া ডিনার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিটিএফও।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিটিএফও উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এ কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীরা বিশেষভাবে উপকৃত হয়েছে। সাংবাদিকতা বিষয়ক এ ধরনের প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীরা হাতে কলমে কাজ শিখছে। একই সঙ্গে দেশ ও বিশ্বের দরবারে বিশ্ববিদ্যালয়কে তুলে ধরতে গণমাধ্যমের অপরিহার্য ভূমিকা সম্পর্কে অবগত হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কর্মশালার আয়োজন করা হবে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, উপাচার্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষক, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যবৃন্দ এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বেশ কয়েকজন শিক্ষার্থী প্রশিক্ষনার্থী হিসেবে অংশ নেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button