বেরোবিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ

বেরোব প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)শাখা ছাত্রলীগের দু’গ্রæপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুঁলিশ ফাঁড়ির সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আদনান নামের একজন ছাত্রলীগ কর্মী আহত হয়।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের পুঁলিশ ফাঁড়ির সামনে ইতিহাস ও প্রতœতত্ত¡ বিভাগের কয়েকজন শিক্ষার্থী অবস্থান করছিলেন। এসময় বেরোবি ছাত্রলীগের বঙ্গবন্ধু হলের সাংগঠনিক সম্পাদক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মারুফ ভুঁইয়া স্পীডে মোটর বাইক নিয়ে যাচ্ছিলেন। তখন রাসেল নামের এক শিক্ষার্থী তাকে আস্তে বাইক চালান বললে মারুফ ভুঁইয়া তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মারার জন্য তেরে আসে। রাসেল ও মারুফের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে মারুফের সাথে থাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী আদনান রাসেলকে মারতে আসে। আদনান রাসেলকে চড় মারলে রাসেল ঘুষি মারে এবং আদনানের নাক ফেটে যায়।
ঘটনা জানাজানি হলে একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি গ্রæপ ও সেক্রেটারি গ্রæপের মাঝে উত্তেজনা বিরাজ করে। দু’গ্রæপের মাঝে প্রায় ঘন্টা খানেক সংঘর্ষের ঘটনা ঘটে। পরে ছাত্রলীগের সভাপতি ও সেক্রেটারির যৌথ প্রচেষ্টা এবং পুঁলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়া ও সেক্রেটারি নোবেল শেখ বলেন, ‘ভুল বুঝাবুঝিকে কেন্দ্র করে ছোটদের মধ্যে কথা কাটাকাটি হয়। আমরা ঘটনাস্থলে এসে সমাধান করার চেষ্টা করছি। এখানে দুই গ্রæপের কিছু হয়নি। আমরা দুইজন দুই দিক থেকে ঠিক আছি’।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফরিদ-উল ইসলাম বলেন, ‘ছাত্রলীগের দুই গ্রæপের মধ্যে সামান্য সংঘর্ষ ঘটে। প্রক্টরিয়াল বডি আসার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।
বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির এস আই মুহিব্বুল ইসলাম মুন বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।



