শিক্ষা

বেরোবিতে চারদিন ব্যাপী ইয়ুথ লিডারশিপ ট্রেনিং শুরু

বেরোবি প্রতিনিধি : তরুণদের মাঝে সামাজিক দায়বদ্ধতা সৃষ্টি ও নেতৃত্বদানের গুণাগুণ অর্জনের লক্ষ্যে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চারদিন ব্যাপী অ্যাকটিভ সিটিজেন ইয়্যুথ লিডারশিপ টেনিং শুরু হয়েছে। ‘ব্রিটিশ কাউন্সিল ও হাঙ্গার প্রজেক্টে’র অধীনে আগামী ১১ নভেম্বর পর্যন্ত এই প্রশিক্ষণ চলবে ।
বুধবার সকাল ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের চতুর্থ তলায় এ প্রশিক্ষণ শুরু হয় ।
প্রশিক্ষণের শুরুতেই জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সামাজিক দায়বদ্ধতা সৃষ্টির লক্ষ্যে প্রবন্ধ আলোচনা করা হয়। এছাড়াও শিক্ষার্থীদের মাঝে নেতৃত্ব দানের গুণাগুণ সৃষ্টির লক্ষ্যে বিষয়ভিত্তিক ও ব্যবহারিক বিষয়াদি নিয়ে আলোচনা করেন প্রশিক্ষকরা।
এতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বাছাইকৃত ৩২ জন শিক্ষার্থী অংশ নেন।
প্রশিক্ষণ পরিচালনা করেন ইয়ুথ এন্ডিং হাঙ্গার এর রংপুর অঞ্চলের সমন্বয়কারী হাফিজার রহমান হাফিজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শারমিন জান্নাত, এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের খুশি, মিনহাজ, রাসেল প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক তাবিউর রহমান প্রধান, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক সামসুল হক এবং দি হাঙ্গার প্রজেক্ট, রংপুর বিভাগের সমন্বয়কারী রাজেশ দে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button