শিক্ষাশিরোনাম

বেগম রোকেয়া সম্মাননা-২০১৯ পেলেন নুরুন্নাহার ফিরোজা খানম

বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটি নারী শিক্ষা বিস্তারে বিশেষ আবদানের জন্য মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরগোবিন্দপুর সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নুরুন্নাহার ফিরোজা খানমকে বেগম রোকেয়া সম্মাননা-২০১৯ প্রদান করেছে।
আজ ১০ডিসেম্বর ঢাকার বেইলী রোডস্থ বেগম ফজিলাতুন্নেছা মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা প্রদান করা হয়।
বেগম রোকেয়া দিবস উপলক্ষে বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটি বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য নয়জন বিশেষ ব্যাক্তিকে বেগম রোকেয়া সম্মাননা-২০১৯ প্রদান করে। পদক প্রাপ্ত অন্যান্যরা হলেন এডভোকেট ইয়াদিয়া জামান, ফরিদা খানম সাকী, মফিদা বেগম, ড. সুদত সেবক বড়ুয়া, রোকেয়া সুলতানা, লিলি বেগম, অধ্যাপক হামিদা হালীম ও মনি আবদুল্লাহ।
অনুষ্ঠানে সোসাইটির চেয়ারম্যান অধ্যক্ষ এম শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মমতাজ বেগম এডভোকেট। আলোচনায় অংশ নেন ফরিদা খানম এমপি, রোকেয়া সুলতানা, হেলেন কবীর, কবিতা খানম প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button