Uncategorized

বেগম রোকেয়ার পথ ধরে বাল্য বিবাহ ও নারী নির্যাতনের বিরুদ্ধে আমাদের লড়াই চলবেই

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি: ”বেগম রোকেয়ার আদর্শের পথ ধরি,নারীবান্ধব বহুত্ববাদি সমাজ গড়ি” এই ¯েøাগানকে সামনে রেখে আজ মানিকগঞ্জ সিংগাইর অঞ্চলে বাইমাইল কবি নজরুল উচ্চ বিদ্যালয় ও বারসিক এর যৌথ আয়োজনে বিদ্যালয় মিলনায়তনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২১ উদযাপন উপলক্ষে দশম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে সৃজনশীল অনুষ্ঠানমালার অংশ হিসেবে বেগম রোকেয়ার জীবন ও কর্মের ওপর উপস্থিত বক্তৃতামালা ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে বাইমাইল কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব হারুন অর রশিদ এর সভাপতিত্তে¡ বারসিক কর্মকর্তা মো, নজরুল ইসলাম এর সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহন করেন অত্র বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক বাবু কল্যান স্যানাল, সিনিয়র সহকারি শিক্ষক জনাব আব্দুর রউফ ও জনাব আতিকুল ইসলাম। কর্মসূচির ধারনাপত্র পাঠ করেন বারসিক প্রকল্প সহায়ক আছিয়া আক্তার ও প্রতিযোগী বাছাই কমিটিতে কাজ করেন সিনিয়র সহকারি শিক্ষক জনাব আব্দুল কুদ্দুস ও বারসিক প্রকল্প সহায়ক রিনা আক্তার প্রমুখ। কুইজে পুরুস্কার বিজয়ীরা হলেন- সিমান্ত বিশ^াস,সোহাগ হোসেন,দিবা সরকার,ববিতা সরকার। উপস্থিত বক্তৃতায় রায়হান হোসেন,সুরিয়া আক্তার,আরমান হোসেন,সিনথিয়া আক্তার প্রমুখ।
বক্তারা বলেন আজ থেকে প্রায় দেরশত বছর আগে নারী জাতির মুক্তির জন্য অন্ধকার সমাজকে আলোকিত করতে বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে গ্রামের জমিদার ও বনেদি পরিবার হলেও রক্ষনশীল পরিবারে আলো হাতে এসেছিলেন বেগম রোকেয়া। পরিবারে তার বড় ভাই এবং তার স্বামী সৈয়দ সাখাওয়াত হোসেন ছিলেন বেশ অসাম্প্রদায়িক ও মুক্তচিন্তার মানুষ। তাদের আদর্শের পথ ধরেই বেগম রোকেয়া সাহস নিয়ে রক্ষনশীল ধর্মীয় কুসংস্কার ও অন্ধকারের বিরুদ্ধে সাহিত্য রচনা করতে লাগলেন। সুলতানার স্বপ্ন নারী জাগরণ ও সাহিত্যের বিরাট মাইলফলক। মতিচূর ও অবরোধবাসিনীর মাধ্যমে তিনি নারী জাতির শক্তি ও সামর্থ্য ও যোগ্যতার কথা তুলে ধরেছেন। নারী পুরুষের বৈষম্যের বিরুদ্ধে লড়াই করছেনে। আমরা তার উত্তরসূরী আমরা যেন তার পেছনে না যাই,বহুদূর পথ পারি দিতে। যতই উগ্র সাম্প্রদায়িক শক্তি মাথাচারা দিক না কেন বেগম রোকেয়াদের মাটিতে সাম্প্রদায়িক অপশক্তির বিজয় হবে না। আমরা সবাই রোকেয়া, আমরা বাল্য বিবাহ নারী নির্যাতন প্রতিরোধে সকল শিক্ষর্থী একযোগে কাজ করবো এবং নারীবান্ধব সমাজ গড়তে সাংস্কৃতিক চর্চা করবো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button