sliderস্থানিয়

“বেগম খালেদা জিয়া জীবদ্দশায় কোনো অপশক্তির কাছে মাথানত করেন নি”—ড. জিয়াউদ্দিন হায়দার

মো.শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. জিয়াউদ্দিন হায়দার স্বপন বলেছেন,“বেগম খালেদা জিয়া জীবদ্দশায় কোনো অপশক্তির কাছে মাথানত করেননি, গণতন্ত্রের প্রশ্নে ছিলেন অবিচল। তিনি ছিলেন উপমহাদেশের অন্যতম বিনয়ী, সাহসী ও আপসহীন রাজনীতিবিদ।”

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠির নলছিটিতে দুয়া ও মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা বিএনপির আয়োজনে শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল ৪টায় সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ মাঠে এ দুয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী হিসেবে নয়, বরং নিজ যোগ্যতা ও নেতৃত্বগুণে বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একটি অনন্য অধ্যায় সৃষ্টি করেছেন। তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থাকে সুদৃঢ় করতে গুরুত্ব¡পূর্ণ ভূমিকা রেখেছেন।

নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান (হেলাল) খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ রিনর্বাচনে নলছিটি ও ঝালকাঠি সদর উপজেলা নিয়ে গঠিত ঝালকাঠি-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভূট্টো।
নলছিটি উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদ আলম মান্নার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্য থেকে ঝালকাঠি জেলা বিএনপির সাবেক সভাপতি মোস্তফা কামাল মন্টু ও নলছিটি পৌর বিএনপির সাবেক সভাপতি মজিবুর রহমান বক্তব্য দেন।

বক্তারা বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশনেত্রী খালেদা জিয়া আপসহীন থেকে স্বৈরাচার ও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন। কারাবরণ, অসুস্থতা ও নানা প্রতিকূলতার মধ্যেও তিনি কখনো আদর্শ থেকে বিচ্যুত হননি।

শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্র পুনরুদ্ধারে মহান আল্লাহর সাহায্য কামনা করা হয়।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button