বিনোদন

বিয়ে সারলেন সালমান-জেসিয়া!

দেশের জনপ্রিয় ইউটিউবার সালমান মুক্তাদির ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জেসিয়া ইসলামকে নিয়ে বেশ অনেক দিন আলোচনা-সমালোচনা হয়েছে। নানা সময় নানা বিতর্কের মুখে পড়েছেন এই তারকা।নানা বিতর্কের পর বেশ কিছু দিন হল একেবারেই আলোচনায় ছিলেন না তারা। কিন্তু শুক্রবার হুট করেই ফের সংবাদের শিরোনাম হলেন এই জুটি। মূলত দুইটি ছবিকে কেন্দ্র করেই আবারও আলোচোনায় এসেছেন তারা।
গত বছরের শুরুর দিকে এক সাদা কালো ছবিতে বিয়ের সাজে দেখা গিয়েছিল সালমান-জেসিয়াকে । সেই ছবি দেখে অনেকেই ভেবেছিলেন সালমান-জেসিয়ার প্রেম বিয়েতে গড়িয়েছে! পরে অবশ্য জানা যায় ওই ছবিটি ছিল ‘ছবির প্রতিচ্ছবি’ নামের একটি টেলিছবির।
এবার আর সাদা-কালো নয় বিয়ের সালমান মুক্তাদিরের সঙ্গে বিয়ের রঙিন ছবিতে দেখা যাচ্ছে জেসিয়াকে। আর ছবিটি নিজেই ইনস্টাগ্রাম ও ফেসবুক পেইজে প্রকাশ করেছেন জেসিয়া। ছবিটি দেখে যে ফের অনেকেই মনে করছেন দূরত্ব কমিয়ে বিয়েটা সেরেই ফেললেন এই জুটি। তবে তাদের এই বিয়ের সাজ লাক্স মেডিস্পা অ্যান্ড সেলুনের ফটোশুটের জন্য। ফটোশুটের সেই ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন তারা দুজনেই।
এদিকে জেসিয়া ওই ছবি ফেসবুক পোস্ট করার পর লিখেছেন, রিড দ্যা ক্যাশন, এই ফটোশুট করার পরে আমি বেশ ভয়ে ছিলাম। ভাবছিলাম কে কী বলবে! কারণ আমার সঙ্গে এই ছবির মানুষটি ভীষণ আশ্চর্যজনক। অনেকেই জানেন তার সঙ্গে আমার একটা অতীত ছিল। আমি অনেকবার আত্মহত্যা করার কথা ভেবেছি। কিন্তু সে আমাকে শিখিয়েছে সবাই টেনে নিচে নামানোর চেষ্টা করলেও কীভাবে বেঁচে থাকতে হয়। হ্যাঁ যদিও আমরা এক সঙ্গে থাকতে পারিনি। আমি মনে করি যা হয় ভালোর জন্য হয়।
অনেকেই মনে করছেন হয়তো নিজেদের দূরত্ব কমিয়ে আবারও এক হবেন সালমান-জেসিয়া।
পূর্বপশ্চিম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button