বিনোদন

বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত তাহসান-মিথিলার

আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হতে যাচ্ছে তারকা জুটি তাহসান ও মিথিলার। গত বেশ কিছু দিন ধরেই তাদের বিবাহবিচ্ছেদের গুঞ্জন শোনা গেলেও এবার নিজেরাই তার সত্যতা জানালেন।
এক ক্ষুদে বার্তায় জানালেন, তারা আর একসঙ্গে থাকছেন না। দুজনে বিয়ে বিচ্ছেদ করতে যাচ্ছেন। ইতোমধ্যে এর আনুষ্ঠানিকতা শুরুও হয়ে গেছে।
বার্তায় তাহসান ও মিথিলা বলেন, ‘বেশ কয়েকমাস ধরে নিজেদের মধ্যকার দ্বন্দ্ব বা মতবিরোধ নিরসনের চেষ্টার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি, সামাজিক চাপে একটা সম্পর্ক ধরে রাখার চেয়ে আমাদের আলাদা হয়ে যাওয়াই মঙ্গলজনক।’
ভক্তদের উদ্দেশে তারা বলেন, ‘আমরা বুঝতে পারছি যে, এটা আপনাদের খুব খারাপ লাগবে। সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা সবসময় নিজেদের সম্পর্ক সম্মান ও মর্যাদার সঙ্গে বজায় রেখেছিলাম, ভবিষ্যতেও তাই থাকবে। আমরা আশা করি, আপনারা আমাদের পাশে থাকবেন।’
তাহসান মিথিলার পরিচয় গানের মাধ্যমে। তাহসান তখন ব্ল্যাক ব্যান্ডের গায়ক। এক বন্ধুর সঙ্গে তাহসানের আড্ডায় গান শুনতে যান মিথিলা। এরপর পর ধীরে ধীরে সম্পর্ক পরিণয়ে গড়ায়। এরপর ২০০৬ সালে তারা বিয়ে করেন। তাদের একমাত্র কন্যাসন্তান আইরা তাহরিম খান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button