বিনোদন

‘বিয়ে বাদ দাও, বাবা হও’

বিগত দুই দশকে সালমান খান ও রানি মুখার্জি জুটি বেঁধে দর্শকদের অনেক হিট ছবি উপহার দিয়েছেন। বাস্তবেও এই তারকার মধ্যে দারুণ বন্ধুত্ব। রানি এরই মধ্যে প্রযোজক ও নির্মাতা আদিত্য চোপড়াকে বিয়ে করে সংসারী হয়েছেন। ঘরে এসেছে এক মেয়ে। তবে বন্ধু সালমান এখনো বিয়ে করে সংসারী হতে পারেননি। প্রেম করে চলেছেন। নিকট ভবিষ্যতে বিয়ে করবেন এমন কোনো সম্ভাবনাও নেই।
সম্প্রতি সালমানের সঞ্চালনায় রিয়্যালিটি শো ‘বিগ বস’ এর মঞ্চে হাজির হয়ে সালমানকে ‘দারুণ’ এক পরামর্শ দিয়ে গেছেন এই অভিনেত্রী। সে অনুষ্ঠানের শুটিংয়েই মজা করে রানি বলেন, বিয়ে হচ্ছে সালমানের জীবনের হেঁচকি বা প্রতিবন্ধকতা। তাই সালমানকে বলব বিয়ে বাদ দাও, সরাসরি বাবা হও।
এই ‘মারদানি’ নায়িকা বলেন, ‘আমি চাই সালমান খুব জলদি বাবা হোক। তাহলে আমার মেয়ে আদিরা সালমানের সন্তানের সঙ্গে খেলতে পারবে। আমি প্রার্থনা করি সালমানের সন্তান যেন দেখতে সালমানের মতোই হয়।’ এই কথা বলেই হাসিতে ফেটে পড়েন রানি।

সালমান বন্ধু রানির দুষ্টুমি বুঝতে পেরে বলেন, ‘যদি সন্তান তাঁর মায়ের মতো দেখতে হয় তখন কী হবে?’ এই কথা বলার পর সালমান আর রানি দুজনেই হাসতে থাকেন।
সালমান এখন তাঁর ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির সাফল্য উপভোগ করছেন। এটি রানির স্বামী আদিত্য চোপড়ার প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মসের ছবি। আর রানি মুখার্জি অভিনীত ‘হেঁচকি’ মুক্তি পাবে আগামী ২৩ ফেব্রুয়ারি। এখানে রানিকে একজন স্কুল শিক্ষিকার চরিত্রে দেখা যাবে, যিনি হিচকির সমস্যায় আক্রান্ত। এনডিটিভি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button