বিনোদন

বিয়ে নিয়ে যা বললেন কনা

বর্তমান সময়ের জনপ্রিয় সংগীত শিল্পী দিলশাদ নাহার কনা। নিজের প্রথম একক অ্যালবাম ‘জ্যামিতিক ভালোবাসা’র টাইটেল গানটির মাধ্যমেই কণ্ঠশিল্পী হিসেবে আলোচনায় এসেছিলেন সুকণ্ঠী গায়িকা কনা। এরপর একে একে আরও দুটি একক অ্যালবামের মাধ্যমে বেশ কিছু হিট গান উপহার দেন।
এতকিছু ছাপিয়ে এবার নতুন খবর দিলেন কনা। খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছেন তিনি। একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি বর্তমান ব্যস্ততা, পারিবারিক বিষয় ও ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন। সেখানেই তার বিয়ের সম্পর্কে ইঙ্গিত দেন তিনি।
অনুষ্ঠানে কনা বলেন, অনেকে বিয়ে করেছেন। আপনারাও করছেন,আমিও করবো ইনশাআল্লাহ। তবে কবে করছি সেই বিষয়টি এখনও বলতে পারছি না। তবে বিয়ে করলে সবাইকে জানিয়ে করবো।
এংগেজমেন্ট হয়েছে কী জানতে চাইলে কনা বলেন, এরকম কোনও কিছুই হয়নি। এই ধরণের কোনও কিছু হলে অব্যশই জানতে পারবেন। আপনাদের সাথে নিয়ে আমার বিয়ে সম্পূর্ণ করতে চাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button