বিনোদন

বিয়ে করে সেঞ্চুরি করতে চাই: সিমলা

ঢাকাই ছবির চিত্রনায়িকা সিমলা দীর্ঘ অনেকদিন ধরেই নেই চলচ্চিত্র পাড়ায়। ১৯৯৯ সালে প্রয়াত গুণী নির্মাতা শহীদুল ইসলাম খোকন পরিচালিত ‘ম্যাডাম ফুলি’ ছবির মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক ঘটে মিষ্টি হাসির এই নায়িকার। প্রথম ছবিতেই করেছিলেন বাজিমাত। সবশেষ আলোচনায় আসেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ ‘ময়ুরপঙ্খি’ ছিনতাই চেষ্টাকারী নিহত পলাশের সাবেক স্ত্রী সিমলা হিসেবে। এবার আলোচনায় এলেন বিয়ে করে সেঞ্চুরি করতে চান এমন মন্তব্য করে।
সম্প্রতি চ্যানেল আইয়ের ‘৩০০ সেকেন্ড’ নামের একটি অনুষ্ঠানে মজার ছলে সিমলা এমন মজার মন্তব্য জানেন। উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের প্রশ্ন সিমলাকে প্রশ্ন করেন, ‘আপনি বিয়ে করেছেন কয়টা?’ সিমলা উত্তরে বলেন, ‘মোটামুটি ৩০-৩৫টি’।
জয় বলেন, ‘দুষ্টুমি করে বলেছেন। কিন্তু ভবিষ্যতে দুষ্টুমি করে আর কয়টা বিয়ে করবেন?’ উত্তরে সিমলা বলেন, ‘সেঞ্চুরি করতে চাই। যুবরাজ সিং সবসময় ক্রিকেট খেলে সেঞ্চুরি করেছেন। আমি বিয়ে করে সেঞ্চুরি করবো।’
অনুষ্ঠানে ভারতীয় ক্রিকেটার যুবরাজকে নিজের বন্ধু বলে দাবি করেন সিমলা। যুবরাজ সিংয়ের সঙ্গে ছবি তুলে সেটি বিলি করার বিষয়টিও তিনি স্বীকার করে নেন। প্রসঙ্গত, চিত্র নায়িকা সিমলার সঙ্গে বিবাহ-বিচ্ছেদের পর বিমান ছিনতাইয়ের চেষ্টা করেছিলেন পলাশ। ঘটনার দিন উড়োজাহাজ ‘ময়ূরপঙ্খি’ চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণের পর পলাশ সিমলার সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেন। এরই পরিপ্রক্ষিতে চিত্রনায়িকা সিমলাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
২০১৮ সালের ৩ মার্চ সিমলার সঙ্গে পলাশের বিয়ে হয়। ওই বছরের ৬ নভেম্বর তাদের বিচ্ছেদ হয়।
পূর্বপশ্চিম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button