বিয়ে করলেন কণ্ঠশিল্পী লুবনা লিমি

গত ৫ জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসেছেন তরুণ প্রজন্মের কণ্ঠশিল্পী লুবনা লিমি। পাত্র বিক্রমপুরের ছেলে মাইদুর রহমান। দেশের প্রতিষ্ঠিতি একটি মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠানে চাকুরি করছেন। তবে প্রেমের বিয়ে নয় পারিবারিকভাবে বিয়ে। প্রথমে পারিবারিকভাবে দেখাদেখি পরে সবার মতামতের ভিত্তিতেই বিয়ে হয় তাদের।
এ প্রসঙ্গে কণ্ঠশিল্পী লুবনা লিমি বলেন, ‘পরিবারর সবার পছন্দেই বিয়ে হয়েছে। মাইদুর অনেক ভালো ছেলে। একজন স্বামী হিসেবে তাকে পেয়ে আমি অনেক সুখি। আমাদের জন্য দোয়া করবেন। যেন আমরা আজীবন সুখে থাকতে পারি।’

বিয়ের পর গানে আগের মতো সময় দিতে পারবেন? এমন প্রশ্নের উত্তরে লুবনা বলেন, ‘মাইদুরের পক্ষ থেকে আমার গান গাওয়া নিয়ে কোন আপত্তি নেই। সেও চায় আমি যেন গানের চর্চা নিয়মিতই করি। আমার গান গাওয়ার ব্যাপারে ওর দারুণ উৎসাহ। তাই গান চর্চায় কোন সমস্যা হবে না। নিয়মিতই থাকব।’

লুবনা লিমির প্রথম অ্যালবাম সত্যি বলছি ছয়’ ২০১২ সালে প্রকাশিত হয়। এরপর ২০১৫তে প্রকাশিত হয় তার ‘একটুখানি ঘুম’ অ্যালবামটি। পরে ২০১৬ সালে বাংলাদেশের থ্রিয়েটিকাল অ্যালবাম গান গল্প ও ভালোবাসা প্রকাশ করেন। তার গাওয়া জনিপ্রিয় গানগুলো হচ্ছে রাত জোনাকি, একটু খানি ঘুম, একলা আমি।



