বিনোদন

বিয়েতে এই উপহারও পেলেন আনুশকা শর্মা!

ইতালির তাস্কানিতে রাজকীয় বিয়ের পর দিল্লি ও মুম্বাইয়ে রিসেপশন পার্টি দেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। বিয়ের পর ইতালিতে একদফা হানিমুন সারেন এই নবদম্পতি। রিসেপশনের পালা শেষ না হতেই স্বামীর সঙ্গে দক্ষিণ আফ্রিকায় পাড়ি দিয়েছেন আনুশকা। তার মধ্যেই পেলেন একটি আনন্দের সংবাদ। জানা গেলো, বন্যপ্রাণী সংরক্ষণ প্রতিষ্ঠান ‘পেটা’-র পক্ষ থেকে ২০১৭ সালের ‘পেটা পারসন অব দ্য ইয়ার’ এর খেতাব পেলেন নায়িকা।

পশুপ্রেমি আনুশকা শর্মা। ছবি: সংগৃহীত।

যারা বছরের পর বছর নিরীহ প্রাণীদের অধিকার নিয়ে লড়াই করেন, তাদের এই সম্মান দিয়ে থাকে ‘পেটা’। এদিকে অনেকদিন ধরেই বন্যপ্রাণীর অধিকার সংরক্ষণের জন্য কাজ করেছেন আনুশকা। তার বাড়িতে ডুড নামে এক পোষা কুকুর তো রয়েছেই, পাশাপাশি পশুদের রক্ষা করার পাশাপাশি তার নিষ্ঠুরতা মুক্ত ক্লোদিং লাইন চালু করার প্রচেষ্টাও উল্লেখযোগ্য। এছাড়া তিনি একজন নিরামিষভোজীও। আর তাই গতকাল ‘পেটা’র পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়, ২০১৭ সালের ‘পেটা পারসন অব দ্য ইয়ার’ হয়েছেন আনুশকা।
পশুপ্রেমি আনুশকা শর্মা। ছবি: সংগৃহীত।

তবে এই প্রথম নয়, এর আগে ২০১৫ সালে ‘পেটা’র হটেস্ট সেলিব্রেটির খেতাব পেয়েছিলেন আনুশকা। এছাড়া এর আগে কুকুরদের বাজি থেকে দূরে রাখার উদ্যোগ নিয়েছিলেন। মালবাহী ঘোড়াদের জন্যও সোচ্চার হয়েছিলেন তিনি। একটি বিবৃতিতে ‘পেটা’র অ্যাসোসিয়েট ডিরেক্টর সচিন বাঙ্গেরা জানিয়েছেন, ‘আনুশকা শর্মা প্রাণীদের অধিকারের জন্য এগিয়ে এসেছেন। তার এই উদ্যোগ ও উদারতার কোনও সীমা নেই। আমরা সকলকে তার পথে চলার পরামর্শ দিয়ে থাকি। তাছাড়া তারকা হিসেবে তার খ্যাতি আছে। ফলে তাকে অনেকেই অনুসরণ করবে। তাই তাকে এই সম্মান দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
সূত্র: ডেকান ক্রনিকল/প্রিয়.কম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button