বিষাক্ত সাপের কামড়ে কলেজছাত্রের মৃত্যু

নাসির উদ্দিন, হরিরামপুর (মানিকগঞ্জ)প্রতিনিধিঃ মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার দুর্গম চরাঞ্চল আজিমনগর ইউনিয়ন এনায়েতপুরের মাঝিগ্রামে বিষধর সাপের কামড়ে রহমান বেপারী ছোট ছেলে রুবেল বেপারী (২০) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৯ ফেব্রুয়ারী) দুপুর ১২ টার দিকে পাশের বাড়ির সাপ দেখতে পায় সাপটি মারার উদ্দেশ্যে টেটা দিয়ে আটকিয়ে রাখে এবং রুবেল সাপটিকে ধরে হাতে নিয়ে পেচিয়ে রাখে তখনি কামড় দেয় সাপটি। সাপটিকে ধরে একটি প্লাস্টিকের পাত্রে আটকে রাখা হয়। এ সময় প্রথমে স্থানীয় ওঝা ও কবিরাজ বাড়িতে নিয়ে চিকিৎসা করা হয়। পরে তারা ফরিদপুর হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যায়, দুর্গম চরাঞ্চল রাস্তাঘাট ভালো না থাকা হসপিটালে পৌঁছাতে অনেক দেরি করে ফেলে দুপুর ২টা দিকে ডাক্তার মৃত্যু ঘোষণা করে ।
নিহত রুবেল বেপারী সরকারি বিচারপতি নূরুল ইসলাম মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্র।
সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আসমা বেগম তার মৃত্যুর বিষয়টি ‘পতাকা ২৪’কে নিশ্চিত করেছেন।




