slider

বিশ্ব বাজারের নিত্যপন্যের দাম কমায় দেশের বাজারে সমন্বয় করা হচ্ছে- রংপুরে বানিজ্য মন্ত্রী

রংপুর ব্যুরোঃ বানিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি বলেছেন, প্রধানমন্ত্রী ভারত সফরে দ্বিপাক্ষীয় ব্যবসায়িক আলোচনা সফল হয়েছে। ট্রানজিট নিয়ে আলোচনা চলছে।
বিশ্ব বাজারে সয়াবিন তেলের দাম কমেছে, কিন্তু দেশে ডলারের দাম বেড়েছে। ডলারের দামের সাথে বিশ্ব বাজারে তেলের দাম সমন্বয় করা হচ্ছে। এতে করে দু’মাসের মধ্যে আরও এক ধাপ সয়াবিন তেলের দাম কমবে আশা করছি। আজ শনিবার সকালে রংপুরে দু’দিনের সফরে এসে নগরীর সেন্ট্রাল রোডস্থ বাসভবনে তিনি সাংবাদিকদের আলাপ কালে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগ করতে আগ্রহী হয়েছেন ভারতের ব্যবসায়ীরা। তারা প্রধানমন্ত্রীর সাথে সরাসরি কথা বলে বিনিয়োগের জন্য নানা দাবী উত্থাপন করেছে। প্রধানমন্ত্রী সেই দাবীগুলো শুনেছেন। তারা বাংলাদেশে জ্বালানী, ট্রান্সপোর্ট ও এগ্রো প্রসেসিং কার্যক্রমে বিনিয়োগে আগ্রহী হয়েছেন। এছাড়া আদানী গ্রুপ সাড়ে ৪ হাজার কোটি টাকা বাংলাদেশে বিনিয়োগ করতে চাচ্ছে।
তিনি আরও বলেন, ভারতের প্রধানমন্ত্রীর সাথে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী তাদের এগিয়ে যাওয়ার সাথে বাংলাদেশকে পাশে চেয়েছেন। তিস্তা নদীর পানি চুক্তি নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের ইতিবাচক সাড়া রয়েছে।
বাণিজ্য মন্ত্রী আরও বলেন, ইউক্রেন-রাশিয়া থেকে খাবার, চাল আমদানী করা উদ্যোগ নেয়া হয়েছে। এতে করে দেশে নিত্য পণ্যের দাম কমে আসবে। এছাড়া টিসিবি’র মাধ্যমে এক কোটি অস্বচ্ছল পরিবারকে সাশ্রয়ী দামে খাদ্য সামগ্রী বিক্রির মাধ্যমে দেশের ৫ কোটি মানুষ এর সুবিধা পাচ্ছে। খোলা বাজারে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি হচ্ছে। দেশের মানুষের যেন কষ্ট না হয়, সেদিকে সরকারের লক্ষ্য রয়েছে।
এ সময় রংপুর জেলা আওয়ামী লীগের সদস্য তুহিন চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি, মাহিগঞ্জ দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ টিটুসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button