slider

বিশ্ব প্রবীণ দিবসে তাদের সামাজিক মর্যাদা ও অধিকার নিশ্চিতের দাবি

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি : আজ শনিবার (১ অক্টোবর) ৩২তম আন্তর্জাতিক প্রবীণ দিবসের এই প্রতিপাদ্য ‘পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যক্তির সহনশীলতা’ কে সামনে রেখে সরকারি বেসরকারি নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। তারই ধারাবাহিকতায় বেসরকারি উন্নয়ন সংগঠন বারসিক এর সহযোগিতায় মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা হাই স্কুল এন্ড কলেজের সামনে গ্রামীণ শিল্পী সংস্থা বেতিলা মিতরা ইউনিয়ন শাখা ও ঘিওর উপজেলার সাইলকাই বাজারে পয়লা ইউনিয়ন গ্রামীণ শিল্পী সংস্থার আয়োজনে প্রবীণদের অধিকার সংরক্ষণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পৃথক দুটি কর্মসূচিতে গ্রামীণ শিল্পী সংস্থা জেলা শাখার সভাপতি বাউল আক্কাসের সভাপতিত্ত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মো.ইউসুফ আলীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট দিপক কুমার ঘোষ। বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন বিশিষ্ট সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, পয়লা ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার হারুন অর রশিদ, ইউপি সদস্য মো.নাসির উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল হালিম, মো.শাহাদত হোসেন। এছারাও সহায়ক হিসেবে বক্তব্য রাখেন বারসিক কর্মকর্তা গাজী শাহাদাত হোসেন বাদল, মো.নজরুল ইসলাম, সুবির কুমার সরকার, শাহিনুর রহমান, যুব সংগঠক জাহিদ মিয়া প্রমুখ। বক্তারা প্রবীণদের সামাজিক সুরক্ষা আরো শক্তিশালী করতে বলেন। ভাতার পরিৃান ও সংখ্যা বৃদ্ধির দাবি রাখেন।
উল্লেখ্য যে- সরকারি তথ্যমতে এখন পর্যন্ত দেশের ২৬২টি উপজেলার শতভাগ বয়স্ক ব্যক্তিকে এ ভাতার আওতাভুক্ত করা হয়েছে। ২০২২-২৩ অর্থবছরে মোট ৫৭ লাখ এক হাজার জন প্রবীণ ব্যক্তিকে বয়স্ক ভাতা দেওয়া হচ্ছে। এছাড়া আশ্রয় ও স্বজনহীন প্রবীণদের জন্য আটটি প্রবীণ নিবাস স্থাপনের কাজ চলমান রয়েছে। সরকারের গৃহীত এসব পদক্ষেপ প্রবীণদের কল্যাণে সহায়ক ভূমিকা রাখবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
সরকারিভাবে আরো জানা যায়, সাংবিধানিক অঙ্গীকার প্রতিপালনের জন্য ১৯৯৬ সালে প্রবীণ ব্যক্তিদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনতে বয়স্ক ভাতার প্রচলন করা হয়। আওয়ামী লীগ সরকারের গৃহীত বাস্তবমুখী নানাবিধ উদ্যোগের কারণে সামাজিক সূচকে ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে। বাংলাদেশের মানুষের গড় আয়ু বেড়ে ৭২.৪ বছরে উন্নীত হয়েছে। একইসঙ্গে বেড়ে চলেছে প্রবীণ ব্যক্তির সংখ্যা। বর্তমানে দেশে মোট জনসংখ্যার ৯ শতাংশের অধিক প্রবীণ। ক্রমবর্ধমান প্রবীণ জনগোষ্ঠীর কল্যাণে বহুমুখী পদক্ষেপ গ্রহণের ফলস্বরূপ ইতোমধ্যে ২৬২টি উপজেলার শতভাগ বয়স্ক ব্যক্তিকে ভাতার আওতাভুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব উপজেলার শত ভাগ প্রবীণ ব্যক্তিদের পরিকল্পিতভাবে বয়স্ক ভাতার আওতায় নিয়ে আসার জন্য আমাদের সরকার বদ্ধপরিকর। চলতি ২০২২-২৩ অর্থবছরে মোট ৫৭ লাখ এক হাজার জন প্রবীণ ব্যক্তিকে বয়স্ক ভাতা দেওয়া হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button