আন্তর্জাতিক সংবাদশিরোনাম

বিশ্বে করোনায় মৃত পাঁচ লাখ ৭০ হাজার ছাড়ালো

বিশ্বজুড়ে করোনা মহামারীতে মৃত্যুর সংখ্যা আরও এক লাখ পূর্ণ হওয়ার দিকে এগিয়ে চলেছে। এর মধ্যে পাঁচ লাখ ৭০ হাজারের বেশি মানুষ মারা গেছে প্রাণঘাতী ভাইরাসটিতে।
শুরু থেকে করোনাভাইরাসের পরিসংখ্যান সংরক্ষণ করে আসা ওয়ার্ল্ডোমিটার্স ইনফোর তথ্যানুসারে, মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর দেড়টা পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৭১ হাজার ৯৮১ জন। গত ২৪ ঘণ্টায় নতুন মৃত্যু হয়েছে তিন হাজার ৯৫৬ জনের।
বিশ্বের মোট মৃত্যুর এক-চতুর্থাংশের বেশি যুক্তরাষ্ট্রেরই, দেশটিতে মৃত্যু হয়েছে ১ লাখ ৩৭ হাজার ৭৮৪ জনের। দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলের মৃত্যুর সংখ্যা ৭২ হাজার ছাড়িয়েছে। ৪৪ হাজার ৮১৯ জনের বেশি মৃত্যু নিয়ে তৃতীয় অবস্থানে আছে যুক্তরাজ্য।
ইতালিকে টপকে চতুর্থ অবস্থানে এখন মেক্সিকো। দেশটিতে মারা গেছেন ৩৫ হাজারের বেশি মানুষ। এরপর পঞ্চম অবস্থানে ইতালিতে মৃতের সংখ্যা ৩৪ হাজার ৯৫৪ জন।
বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে এক কোটি ৩০ লাখ ৪২ হাজার। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন দুই লাখ ৩০ হাজারের বেশি।
এই তালিকায়ও শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্ত এখন ৩৪ লাখ ১৪ হাজারের কাছাকাছি। দ্বিতীয়স্থানে আছে ব্রাজিল ১৮ লাখ ৬৬ হাজারের অধিক আক্রান্ত নিয়ে। ৮ লাখ ৭৯ হাজারের বেশি আক্রান্ত নিয়ে তৃতীয় স্থানে আছে ভারত। দেশটিতে মৃতের সংখ্যা ২৩ হাজার ছাড়িয়েছে।
এরপরেই রাশিয়ায় আক্রান্ত ৭ লাখ ২৭ হাজারের অধিক। দেশটিতে মারা গেছেন ১১ হাজারের বেশি লোক। পঞ্চম স্থানে থাকা পেরুতে আক্রান্ত ৩ লাখ ২৬ হাজারের বেশি। দেশটি মৃতের সংখ্যা ১১ হাজার ৮৭০।
প্রসঙ্গত, ডিসেম্বরের শেষের দিকে চীনের উহান থেকে করোনাভাইরাস পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশটিতে আক্রান্ত হন ৮৩ হাজারের বেশি মানুষ, এরমধ্যে মারা যান ৪ হাজার ৬৩৪ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button