বিশ্বে করোনায় মৃত্যু ১১ লাখ ১৪ হাজার ছাড়ালো

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এপর্যন্ত মারা গেছেন ১১ লাখ ১৪ হাজার ৬৩৩ জন। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রোববার (১৮ অক্টোবর) বেলা ১১টা পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৯৯ লাখ ৫৯ হাজার ২৭৩ জনে পৌঁছেছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ২ কোটি ৯৮ লাখ ৮৮ হাজার ৫৮৫ জন।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৮৩ লাখ ৪২ হাজার ৬৬৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এবং মৃতের সংখ্যা পৌঁছেছে ২ লাখ ২৪ হাজার ২৮২ জনে। সুস্থ হয়েছেন ৫৪ লাখ ৩২ হাজারেরও বেশি মানুষ।
সবচেয়ে বেশি আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা দক্ষিণ এশিয়ার দেশ ভারতে করোনা রোগীর সংখ্যা ৭৪ লাখ ৯৪ হাজার ছাড়িয়েছে এবং মারা গেছেন এক লাখ ১৪ হাজার ১৪ জন। সুস্থ হয়েছেন ৬৫ লাখ ৯৭ হাজারেরও বেশি মানুষ।
ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে আক্রান্ত হয়েছেন ৫২ লাখ ২৪ হাজারেরও বেশি মানুষ। মারা গেছেন এক লাখ ৫৩ হাজার ৬৭৫ জন।



