বিশ্বে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৪২ হাজার ৭১৬ জন
বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৪২ হাজার ৭১৬ জন। ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনায় মোট আক্রান্তের সংখ্যা এখন ২১ লাখ ২৯ হাজার ৯২৭ জন। বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছে ৪৩ হাজার ৪৯৬ জন, মারা গেছে চার হাজার ৯৭ জন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ১১টায় করোনা মহামারির আন্তর্জতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য পাওয়া গেছে। সংস্থাটির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, চিকিৎসার পর সুস্থ হয়েছে ৫ লাখ ৩৯ হাজার জন। চিকিৎসাধীন রয়েছে ১৪ লাখ ৪৭ হাজার ৬৩৬ জন। এদের মধ্যে সঙ্কটাপন্ন রোগীর সংখ্যা ৫৭ হাজার ২৩৭ জন।
বিশ্বে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। সেখানে মোট ৬ লাখ ৫৪ হাজার ৩৪৩ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৩ হাজার ৪৯০ জনের।
আক্রান্তের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন। সেখানে মোট ১ লাখ ৮২ হাজার ৮১৬ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৯ হাজার ১৩০ জনের।
এই ভাইরাসে তৃতীয় সর্বোচ্চ আক্রান্তের স্থানে রয়েছে ইতালি। সেখানে মোট ১ লাখ ৬৮ হাজার ৯৪২ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ২২ হাজার ১৭০ জন।
ফ্রান্সে করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৭ হাজার ৮৬৩ জন, মারা গেছে ১৭ হাজার ১৬৭ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছে এক লাখ ৩৫ হাজার ৬৬৩ জন, মৃতের সংখ্যা তিন হাজার ৮৬৭ জন।
যুক্তরাজ্যে করোনা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৬১৭ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে এক লাখ তিন হাজার ৯৩ জন। দেশটিতে মোট মৃতের সংখ্যা ১৩ হাজার ৭২৯ জন।
প্রতিবেশী দেশ ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৭৫৯ জন, এর মধ্যে মারা গেছে ৪২৩ জন।
বাংলাদেশে সরকারি হিসেব অনুযায়ী গত ২৪ ঘণ্টায় আরও ৩৪১ জন লোকের করোনা পজেটিভ পাওয়া গেছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৫৭২ জনে। একইসঙ্গে আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ১০ জনের। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ জনে।




