বিবিধশিরোনাম

বিশ্বের সবচেয়ে মোটা মানুষ হতে চান এই নারী

অদ্ভুত তার স্বপ্ন। আর সেই স্বপ্নকে বাস্তবের চেহারা দিতে নিজেকে মৃত্যুর মুখে তিল তিল করে ঠেলে দিতেও এতটুকু বুক কাঁপছে না তার। এবং এই কাজে সহযোগিতা করে চলেছে তার বয়ফ্রেন্ডও। শুনতে অদ্ভুত লাগছে, তাই না!
কিন্তু, কী সেই স্বপ্ন, যা পূরণ করতে গিয়ে মৃত্যুর দিকে এগিয়ে যেতে হচ্ছে মনিকা রিলেকে। বছর ২৭-এর মার্কিন ওই মহিলার ওজন এখন ৩০০ কিলোগ্রাম। তার ইচ্ছে, ওই ওজনকে তিনি ৪৫০ কেজিতে নিয়ে যাবেন। কেন জানেন? তিনি নাকি বিশ্বের সবচেয়ে মোটা মানুষ হতে চান!
ইতিমধ্যেই ওই ওজনে বিপদজ্জনক হয়ে উঠেছে মনিকার শরীর। কিন্তু, তার তোয়াক্কা তিনি করেন না। এখন হাঁটার মতো সামান্য ক্ষমতা থাকলেও ওজনের ভারে পুরোপুরি অক্ষম হতে চান। যদি আরও ১৫০ কেজি ওজন বাড়াতে পারেন, তা হলে একেবারে অক্ষম হয়ে যাবেন। তখন নিজেকে ‘মিসরের রানি’ মনে করবেন বলে জানিয়েছেন তিনি।
মনিকার ইউটিউব চ্যানেলের বিভিন্ন ভিডিওয়ে দেখা গিয়েছে, তার বয়ফ্রেন্ড সিদ রিলে ফানেলে করে হাই-প্রোটিন খাবার খাওয়াচ্ছেন তাঁকে। কখনও বা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে তাকে সাহায্য করছেন সিদ। এমনকী, বয়ফ্রেন্ডের সাহায্য না নিয়ে তিনি এ-পাশ ও-পাশ করতে পারেন না।
তবে মনিকার এমন একগুঁয়েমি জেদে ভীষণ বিরক্ত হয়েছেন তার মা। তিনি জানিয়েছেন, ইচ্ছা করে নিজেকে তিলে তিলে শেষ করছে মেয়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button