আন্তর্জাতিক সংবাদ
বিশাল ঢেউয়ের আঘাতে ডুবলো নৌযান : নিহত ১০

ডুবে যাওয়া নৌযানে উদ্ধার কাজ চলছে
ইন্দোনেশিয়ার বোর্নিও উপকূলের অদূরে মঙ্গলবার নৌকাডুবিতে এক শিশুসহ ১০ জন প্রাণ হারিয়েছেন। নিখোঁজ রয়েছেন অনেকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইন্দোনেশিয়ার একটি ব্যস্ত বন্দরের বাইরে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় বেশ কয়েকজন যাত্রী জীবনরক্ষাকারী ভেস্ট ছাড়াই পানিতে লাফিয়ে পড়ে।
নৌকাটিতে ৫১ যাত্রী ছিল।
অন্যরা নৌকাটিতেই আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
তল্লাশি ও উদ্ধারকারী সংস্থার মুখপাত্র অক্টাভিয়ান্তো বলেন, ‘বিরাট একটি ঢেউয়ের আঘাতের ১০ মিনিটের মধ্যেই নৌযানটি ডুবে যায়। বন্দরের কাছাকাছি দুর্ঘটনা ঘটে।
এক জার্মান নারী ও এক জার্মান পুরুষসহ ২২ জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
নৌকাটি মঙ্গলবার সকালে নর্থ বোর্ণিও প্রদেশ থেকে রওয়ানা হয়ে তানজাং সেলো যাচ্ছিল।




