
সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পর বিমানবন্দর থেকে আটক করা হয়েছে বিএনপির সহসভাপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে (বীরবিক্রম)। শনিবার (১২ অক্টোবর) রাতে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিষয়টি নিশ্চিত করেছেন।
রিজভী জানান, বিএনপি ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদকে পুলিশ আটক করেছে। এ ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন তিনি।




