Uncategorized
বিভিন্ন দাবিতে নওগাঁ ছাত্র ফ্রন্টের বিক্ষোভ

নওগাঁ প্রতিনিধি : সকল শিক্ষার্থীর পর্যাপ্ত আয়োজন না করে, অনলাইন ক্লাস চালু না করার দাবিতে ১৪ জুলাই, নওগাঁ মুক্তির মোড়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নওগাঁ জেলার অবস্থান কর্মসূচী পালন করা হয়।পলাশ বর্মণের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন মিজানুর রহমান মিজান, সোনালী ইসলাম ও মৃত্তিকা অাবেদীন।উপস্থিত ছিলেন নাসরীন অারা,শমশের আলী মোল্লা, পাপ্পু রবিদাস।




