Uncategorized

বিবস্ত্র নির্যাতনের মামলার আরও দুই আসামির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের মামলার দুই আসামি সোহাগ ও রাসেল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে ছয় দিনের রিমান্ড শেষে সোহাগ ও রাসেলকে জেলার ২ নং আমলী আদালতে তোলা হয়।
জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর গুলজার আহমেদ জুয়েল এ তথ্য নিশ্চিত করেন।
পরে জ্যেষ্ঠ বিচারিক হাকিম এস এম মোসলেহ উদ্দিন মিজান ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। মামলার এজাহারে নাম না থাকলেও তদন্তে এই দুই আসামীর নাম উঠে আসায় তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
এর আগে, বৃহস্পতিবার আসামি আবদুর রহিম এবং ইউপি সদস্য মোজাম্মেল হোসেন সোহাগ ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
পুলিশ সুপার (এসপি) মো. আলমগীর হোসেন এই তথ্য নিশ্চিত করে জানান, পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা অনুযায়ী নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ভুক্তভোগীর দায়ের করা দুটি মামলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইতে আজ (শুক্রবার) স্থানান্তর করা হবে। শনিবার থেকে পিবিআই মামলার বিষয়গুলো দেখবেন।
নির্যাতনের শিকার ওই নারী বাদি হয়ে গত রোববার রাতে বেগমগঞ্জ মডেল থানায় মামলা দুটি দায়ের করেন। দুই মামলার এজাহারে ৯ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করা হয়। দুই মামলায় এ পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে এজাহারভুক্ত ৬ জন এবং তদন্তে যুক্ত করা হয়েছে ৫ জনকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button