প্রবাসশিরোনাম

বিনা পয়সায় নারী কর্মী নিচ্ছে লেবানন

বাংলাদেশ থেকে কর্মী নিচ্ছে লেবানন। শুক্রবার (২৯ মার্চ) দেশটির বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) ও দূতালয় প্রধান আব্দুল্লাহ আল মামুনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, লেবাননে পুরুষ কর্মীদের অভিবাসনের জন্য ১ লাখ ১৭ হাজার ৭৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। কিন্তু নারী কর্মীদের জন্য কোনো টাকা লাগবে না।
নারী কর্মীদের অভিবাসনে যাবতীয় খরচ স্পন্সর বহন করে থাকে বলে দেশটির বাংলাদেশ দূতাবাস থেকে জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে রিক্রুটিং এজেন্সি এবং দালালদের প্রতি হুশিয়ারি দিয়ে বলা হয়, যদি কোনো রিক্রুটিং এজেন্সি বা দালাল এর চেয়ে বেশি টাকা নেয় বা নিয়মের ব্যত্যয় ঘটায় তাহলে তার লাইসেন্স বাতিল করা হবে।
ওই এজেন্সির বিরুদ্ধে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইন-২০১৩ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করে দেয়া হয়।
এ বিষয়ে কোনো রিক্রুটিং এজেন্সি উল্লেখিত অর্থের চেয়ে বেশি দাবি করলে তা প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়, দূতাবাস, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর জেলা অফিস বা নিকটস্থ থানাতে জানানোর জন্য অনুরোধ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button