slider

বিনা নোটিশে চাকরিচ্যুত,ফিরে পেতে মানববন্ধন ও শান্তিপূর্ণ সমাবেশে

এইচ.কে রফিক উদ্দিন,উখিয়া প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার তাজনিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পে বিনা নোটিশে চাকুরিচ্যুত করার প্রতিবাদে এক শান্তিপূর্ণ অবস্হান কর্মসূচি পালিত হয়েছে।এতে চাকুরীচ্যুত শতাধিক যুবক অংশ নেন।

৮ জানুয়ারি বুধবার সকালে ঘন্টাব্যাপী উখিয়ার অধিকার বাস্তবায়ন কমিটির উদ্যাগে তাজনিমার খোলা রোহিঙ্গা ক্যাম্পের আইওএম মানসিক স্বাস্থ্য সেবা কেন্দ্রের সামনে এ অবস্থা কর্মসুচি পালিত হয়। এ উপলক্ষে ক্যাম্প অভ্যন্তরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়িয়েদেন।

জানা যায়, উখিয়া-টেকনাফের ৩৪টি রোহিঙ্গা ক্যাম্পে চাকরিরত স্থানীয়দের গণহারে ছাঁটাই করছে বিভিন্ন এনজিও সংস্থা। ইতিমধ্যে বেশির ভাগ এনজিও সংস্হা স্থানীয় কোটায় চাকরি পাওয়াদের ছাঁটাই করে দিয়েছেন। আর কিছু সংখ্যক যারা আছে তারাও আজ হুমকিতে। প্রজেক্ট শেষ, বাজেট বরাদ্দ না থাকা এবং স্থানীয়দের মধ্যে যোগ্য লোক না থাকার কারণ দেখিয়ে এই গণছাঁটাই করছে সংস্থাগুলোর শীর্ষ কর্মকর্তারা।

এসময় তাঁরা বলেন, দ্রুত তাদের চাকুরী ফিরে দিতে হবে। অন্যতায় আন্দোলন চালিয়ে যাবেন।নিজেদের অধিকার আদায়ের জন্য মাঠে নেমে এসেছি। আমাদের যোগ্যতা আছে। চাকুরী আমাদের অধিকার।

এ ব্যাপারে অধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি লায়ন ইন্জিঃ রবিউল হোছাইন বলেন, স্হানীয়দের চাকুরী ফিরে দিতে শান্তিপূর্ণ অবস্হান পালন করছি। এরা দীর্ঘদিন চাকুরী করেছে। অন্যায় ভাবে বাদ দেওয়া হয়েছে। এদের নিতে হবে। না নিলে অবস্থান কর্মসুচি চলবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button