Uncategorized

বিনার কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রংপুর ব্যুরোঃ বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত উচচ ফলনশীল ও স্বল্পজীবনকালীন উন্নত ফসলের জাত পরিচিতি বোরো ধানের আন্ত:পরিচর্যা ও চাষাবাদ কলাকৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ মঙ্গলবার দিনব্যাপী রংপুর তাজহাট বিনাউপ-কেন্দ্রের হলরুমে অনুষ্ঠিত হয় ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরিচালক(ক্রপস্ উইং) বিনা ময়মনসিংহ সম্মনিত ম্যানেজম্যান্ট বোড সদস্য খন্দকার আব্দুল ওয়াহেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ তৌহিদুল ইকবাল , রংপুর কৃষি সস্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ওবায়দুর রহমান । অনুষ্ঠানের সভাপত্তিত্ব করেন বিনা উপকেন্দ্র রংপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড, মোহাম্মদ আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রংপুর বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা মো: মাহমুদুল হাসান,বৈজ্ঞানিক কর্মকর্তা মোতাব্বের রহমান, উপসহকারী কৃষি কর্মকতার্ রফিকুল ইসলম ,বিনার কাউনিয়ার কৃষক: মো: আব্দুল বাকি, মিঠাপুকুরের কৃষক ,মো: রেশমা বেগম প্রমূখ ।এতে উপস্থিত ছিলেন ডিডি গাইবান্ধা, ডিডি কুড়িগ্রাম, ডিডি লালমনিরহাট, ডিডি নীলফামারী সহ ৭০ জন কৃষক কৃষাণী ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button