slider
বিনামূল্যে সবজির বীজ ও ফলের চারা বিতরণ

ঘিওর, মানিকগঞ্জ সংবাদদাতা : মানিকগঞ্জের ঘিওর উপজেলার তিনটি আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের সবজির বীজ ও ফলের চারা বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমান এসব পরিবারের কাছে বিতরন করেন, ফুল কপি, করল্লা, মিষ্টি কুমড়া, ঢেঁড়স, লাউ, শসা, মরিচের চারাসহ বিভিন্ন সবজি বীজ ও চারা।
এসব চারা বিতরনের সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহছেন উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মো: মাজেদুল ইসলঅম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমান বলেন, এসব সবজী চারা আশ্রয়নের বাসিন্দারা তাদের আঙিনায় রোপন করে সবজী উৎপাদন করে নিজেদের চাহিদা পূরনের পাশাপাশি বিক্রি করে অর্থনৈতিকবাবে সাবলম্বী হতে সহায়ক হবে।



