slider

গোবিন্দগঞ্জে ফেনসিডিলসহ যুবক গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশের এক বিশেষ অভিযানে ঢাকা-রংপুর মহাসড়কের বকচর এলাকা হতে এক যুবককে ২৮ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত যুবকের নাম মুস্তাকিম রহমান (২৯) সে দিনাজপুর জেলার হাকিমপুর থানার খোট্টা মাধবরাম গ্রামের আনিসুর রহমানের ছেলে।

এ অভিযান পরিচালনা করেন গোবিন্দগঞ্জ থানার এসআই প্রলয় কুমার বর্মা ও আনিসুর রহমানসহ আল মামুন। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে অদ্য জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান,মাদকের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত আছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button