বিবিধশিরোনাম

বিদ্যুৎ বিল ৯০ লাখ টাকা

ভারতের গুরগাঁও-এর ১৭ নম্বর সেক্টরের এক বাসিন্দা অখিলেশ শর্মার মাথায় হাত। দক্ষিণ হরিয়ানা বিজলি বিতরণ নিগম থেকে তার কাছে চার মাসের যে বিদ্যুত্‍‌ বিল পাঠানো হয়েছে তার মোট অঙ্ক ৭৭ লাখ ২৮ হাজার ৯৭২ রুপি, বাংলাদেশী মুদ্রায় তা হয় প্রায় ৯০ লাখ টাকা।
অখিলেশ শর্মা জানিয়েছেন, সাধারণত দু’মাসের বিল একসঙ্গে আসে। সেক্ষেত্রে দু’মাস মিলিয়ে ৭ থেকে ৮ হাজার রুপির মতো বিল হয়। কিন্তু হঠাত্‍‌ করেই এই বিল সাইকল বদলে হয়ে যায় ৪ মাসের। এবং তার হাতে যে বিল এসে পৌঁছায় তার টাকার পরিমাণ দেখে চক্ষু চড়কগাছ।
অখিলেশ শর্মা জানান, বিলের ডেট ছিল ২১ জুন, কিন্তু তার হাতে সেই বিল এসে পৌঁছায় ১ জুলাই। বিল জমা দেয়ার শেষ তারিখ ৮ জুলাই!
এ ব্যাপারে দক্ষিণ হরিয়ানা বিজলি বিতরণ নিগম-এর সঙ্গে যোগাযোগ করা হলে সেখান থেকে জানানো হয় তাদের ওয়েবসাইটে সফটওয়্যার আপডেশন চলছে। সেই কারণেই সম্ভবত এমন একটি ভুল হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button