slider

বিদায় বেলায় অশ্রুসিক্ত হাতিয়ার ইউএনও

মোঃ হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া প্রতিনিধি : চোখে ছিলো পানি, তবুও স্নিগ্ধ হাসি দিয়ে সহকর্মী ও উপজেলার সকলের কাছ থেকে বিদায় নিলেন ইউএনও সেলিম হোসেন ।

শনিবার (২৮ জানুয়ারি ) দুপুরে হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও)’র বাসভবন থেকে বিদায় বেলায় দেখা গেলো এমন হৃদয় বিদারক চিত্র।

বিদায় কালে ইউএনও সেলিম হোসেন বলেন, ভালো থাকুক হাতিয়া উপজেলার প্রতিটি মানুষ। আমার কর্মজীবনে সেরা সঞ্চয় পেয়েছি আপনাদের ভালোবাসা। সরকারি চাকুরিজীবী হিসেবে বদলিজনিত কারণে কোনো জেলায় বা উপজেলায় স্থায়ী হওয়ার সুযোগ নেই প্রশাসনিক কর্মকর্তাদের। উপজেলায় কর্মরত অবস্থায় সহকর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দের অনেক রকমের সহয়তা আমি পেয়েছি। কাজ আদায় করার জন্য হয়তো কারো বিরাগভাজন হয়েছি। অনেক সময় ইতিবাচক আবার কখনো নেতিবাচক ভাবে মানুষকে উপস্থাপন করা হয়। খোলা চোখ দিয়ে সবকিছু দেখা যায় না। চোখের আড়ালেও অনেক কিছু থাকে। তবে নিজের অজান্তেও যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, কারো প্রতি অন্যায় করে থাকি তাহলে আমি ক্ষমাপ্রার্থী।

বিদায়বেলায় উপস্থিত বেশির ভাগ মানুষের চোখেই ছিলো জল। আবেগ থামাতে না পেরে কেঁদে ফেলেন অনেকেই। তৈরি হয় এক আবেগঘন পরিবেশ।

জানা যায়, ২০২১ সালের ১০ অক্টেম্বর হাতিয়া ইউএনও হিসেবে যোগদান করেন সেলিম হেসেন ।

বলা যায় তিনি কখনো সরকারি কর্মকর্তা হিসেবে কাজ করেননি। তিনি সকলকে নিজের আপন মানুষ ভেবে কাজ করেছেনে এবং সেটা সবার চোখেও পড়েছে। দীর্ঘ এই সময়ে কেবল প্রশংসিত হয়েছেন তা নয়, কখনও সমালোচিতও হয়েছেন তিনি। তবুও মানবতার ক্ষেত্রে চুল পরিমাণ ঘাটতি রাখেননি এই ইউএনও।

এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা ইউএনও সেলিম হোসেন কে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বিদায় জানান। পরে আলোচনা সভা শেষে তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
বিদায় সংবর্ধনা ও আলোচনা সভায় অংশ নেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড়.কেফায়েত উল্যাহ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম লাভলী, জেলা পরিষদের সদস্য ও হাতিয়া আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি মহিউদ্দিন মুহিন,
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম সারোয়ার, হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেনসহ ১১ ইউনিয়নের চেয়ারম্যান, আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ এবং আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠন ।
উপজেলার সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন সমাজসেবী সংগঠনের নেতৃবৃন্দরা ফুল ও ক্রেস্ট দিয়ে বিদায় সংবর্ধনা জানান ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button