শিরোনামশীর্ষ সংবাদ

বিজয় দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মহান বিজয়ের ৪৫তম বার্ষিকীর দিন সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর- মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিজয়ের দিন সকাল থেকেই স্মৃতিসৌধে নেমেছে হাজারো মানুষের ঢল। সবার একটা উদ্দেশ্য- যারা বুকের তাজা খুন ঢেলে দিয়ে বিজয় আনার পথকে সহজ করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পরপর স্মৃতিসৌধের শহিদবেদিতে পুষ্পস্তবক অর্পণ করা শুরু করেন সব পেশা- শ্রেনির মানুষ। ছিলেন রাজনৈতিক দলগুলোর বড় নেতারাও। রাজনৈতিক দলের বিভিন্ন অংগ সংগঠনের ব্যানারেও শ্রদ্ধা নিবেদন করছেন অসংখ্য মানুষ।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের সময় স্মৃতিসৌধে অবস্থান করছিলো বিএনপির একটি বড় অংশ তারা অপেক্ষায় ছিলেন তাদের দলনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালিদা জিয়ার। তিনি সাভার স্মৃতিসৌধে পৌঁছার পর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বিএনপি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button