আন্তর্জাতিক সংবাদশিরোনাম

করোনা: যুক্তরাষ্ট্র-ব্রাজিল-রাশিয়াকে ভিসা দেবে না ইউরোপ

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জুলাইয়ের শুরু থেকে নিজেদের সীমানা খুলে দিলেও যুক্তরাষ্ট্র, ব্রাজিল এবং রাশিয়া থেকে ভ্রমণকারীদের ভিসা দেবে না।
বার্তা সংস্থা রয়টার্স ও এএফপিকে ইইউ কূটনীতিকেরা জানান, এই তিন দেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শুক্রবার বিকেলে ইইউ’র ২৭ সদস্য দেশের প্রতিনিধিদের এক বৈঠকে কোয়ারেন্টাইন ছাড়াই দেশগুলোতে ভ্রমণ নিয়ে আলোচনা হয়। এতে ইউরোপে ভ্রমণের ক্ষেত্রে পৃথক পৃথক কিছু মানদণ্ড গঠনের প্রস্তাব উঠে।
আগামী বুধবার থেকে ভ্রমণের জন্য উন্মুক্ত হচ্ছে ইউরোপ। ইইউ প্রতিনিধিদের বৈঠক শেষে জানা যায়, ১৮টি দেশের মানুষ ইউরোপ ভ্রমণ করতে পারবে।
কিন্তু দেশগুলোর তালিকায় যুক্তরাষ্ট্র, ব্রাজিল এবং রাশিয়ার নাম নেই। চীন থেকে ভ্রমণকারীদের অনুমতি দিলেও সেটি নির্ভর করবে বেইজিংও কতটুকু ছাড় দিচ্ছে সেটির ওপর।
এদিকে এই মুহূর্তে সবচেয়ে বেশি করোনা সংক্রমণের দেশ যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও রাশিয়া। আক্রান্তের তালিকায় পর্যায়ক্রমে প্রথম তিনটি দেশও তারা।
শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে ২৫ লাখ। এরপরে ব্রাজিলে আক্রান্ত হয়েছে ১২ লাখ ৮০ হাজার লোক। আর রাশিয়ায় ভাইরাসটি সংক্রমিত হয়েছে ৬ লাখ ২০ হাজারেরও বেশি লোকের মধ্যে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button