
বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপনে রাজধানীতে পতাকা মিছিল করেছে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল প্রজন্ম। মিছিলের নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর টিকাটুলির মোড় থেকে পতাকা মিছিলটি শুরু হয়।
অবিভক্ত ঢাকার সাবেক মেয়র মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার গড়ে তোলা ‘মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল’র সদস্যদের সন্তানরা নতুন সংগঠনটি গঠন করেছেন।
‘বিজয়ে বাংলাদেশ’ এই স্লোগানে নিয়ে নিয়ে পতাকা মিছিলটি শাপলা চত্বর ঘুরে গোপীবাগে গিয়ে শেষ হয়। বিজয় মিছিলটিতে মুক্তিযোদ্ধা এবং ৭১-এর শহীদদের বর্তমান প্রজন্মরা অংশ নেন।
এসময় ইশরাক হোসেন বলেন, মুক্তিযুদ্ধের মূল উদ্দেশ্যই ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা, বিজয়ের ৫০ বছরে এসেও আমাদের সে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি। সুবর্ণজয়ন্তীতে মুক্তিযুদ্ধের প্রকৃত উদ্দেশ্য গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে তিনি বদ্ধপরিকর বলে জানান ইশরাক।
মিছিল শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা জন্য বিদেশে পাঠানোরও দাবি জানান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।




