Uncategorized

বিক্রি হচ্ছিল নকল করোনা নেগেটিভ সার্টিফকেট!

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদার সাক্ষর ও সীল নকল করে করোনা পরীক্ষার ভুয়া সার্টিফিকেট বিক্রি হচ্ছে। এ ঘটনায় এক সহযোগীসহ সাঈদ মিয়া নামে এক প্রতারকে আটকের পর পুলিশের কাছে সোপর্দ করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।
এই ঘটনায় আটকদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার রাতে আটক প্রতারক সাঈদ মিয়াকে এক সহযোগীসহ সাভার মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা জানান, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে করোনার নমুনা সংগ্রহ করা ব্যক্তিদের যদি করোনা নেগেটিভ ফলাফল পাওয়া যায় তাহলে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে করোনা নেগেটিভের একটি প্রত্যয়নপত্র দেওয়া হয়।
সম্প্রতি একটি তৈরি পোশাক কারখানার দুই শ্রমিক তাদের কর্মস্থলে করোনা নেগেটিভের প্রত্যয়নপত্র জমা দেয়। পরে ওই কারখানা কর্তৃপক্ষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিষয়টি যাচাই করার জন্য যোগাযোগ করলে হাসপাতাল কর্তৃপক্ষ নমুনা নেয়া রোগীদের নামের তালিকায় প্রত্যয়নপত্র গ্রহণকারী দুই শ্রমিকের নাম খুঁজে পায়নি। দ্রুত কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ওই দুই শ্রমিককে আটক করা হয়।
পরে তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, সাভারের পশ্চিম ব্যাংক টাউন এলাকার বাসিন্দা সাঈদ মিয়ার কাছ থেকে টাকার বিনিময়ে তারা ভুয়া প্রত্যয়ণপত্র কিনে কারখানায় জমা দেন।
এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়েমুল হুদা ও ডা. নাজমুল হুদা মিঠু কৌশলে প্রতারক সাঈদকে হাসপাতালে ডেকে আনেন। এ সময় প্রতারক সাইদ এক সহযোগীসহ হাসপাতালে আসলে তাদের দুজনকে আটক করে রাতেই সাভার মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। দেশ রূপান্তর

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button