বিএসটিআই’র ভেজাল বিরোধী অভিযান

রংপুর প্রতিনিধি : রংপুর অঞ্চলে ভেজাল বিরোধী অভিযান অব্যাহত রেখেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউটশন(বিএসটিআই) এর কর্মকর্তারা। খাদ্য দ্রব্য ও পণ্য সামগ্রীতে ভেজালরোধ, ওজন ও পরিমাপ সঠিকতা নিশ্চিতকরণের লক্ষ্যে তার্দে এই অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় পণ্যের গুণগত মান সনদ না থাকার অপরাধে রংপুর বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তারা নীলফামারী জেলা প্রশাসনের সহায়তায় বুধবার রাতে সৈয়দপুরের আমিনুল অটোমেটিক প্লাই উড এন্ড পর্টিক্যাল বোর্ড মিলস এর ২৫হাজার টাকা এবং আয়াত অটো ফ্লাওয়ার মিলস এর ২৫ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।
অভিযান পরিচালনা করেন নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) রমিজ আলম। আদালতকে সহায়তা করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার দেলোয়ার
হোসেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে রংপুরের সাংবাদিকদের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।




