slider

বিএনপি’র কর্মসূচীতে গণমাধ্যমকর্মী লাঞ্চিতের ঘটনায় সাধারণ ডায়েরী

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরের গৌরিপুর এলাকায় বিএনপি’র বিক্ষোভ কর্মসূচী চলাকালে গণমাধ্যমকর্মীদেরকে লাঞ্চিতের ঘটনায় সাধারণ ডায়েরী করা হয়েছে। মঙ্গলবার সকালে আতিকুর রহমান নামে এক গণমাধ্যমকর্মী বাদী হয়ে লালপুর থানায় এই সাধারণ ডায়েরী করেন। অভিযুক্ত কায়কোবাদ হোসেন লালপুর উপজেলা যুবলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক ও লালপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। তিনি উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মৃত সাহাবাজ মন্ডলের ছেলে।
আতিকুর রহমান জানান, বিএনপির বিক্ষোভ কর্মসূচী চলাকালে পেশাগত দায়িত্ব পালনের সময় আতিকুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জয়ের সাক্ষাৎকার নিচ্ছিলেন। এসময় আকস্মিক পিছন থেকে যুবলীগ নেতা কায়কোবাদ গণমাধ্যমকর্মীদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ক্যামেরা ও মোবাইল ফোন কেড়ে নেয়। এছাড়া ওই যুবলীগ নেতা গণমাধ্যমকর্মীদেরকে ধাক্কা মেরে পেশাগত দায়িত্ব পালনে বাধার সৃষ্টি করে। পরবর্তীতে সাংবাদিক নের্তৃবৃন্দের হস্তক্ষেপে মোবাইল ও ক্যামেরা উদ্ধার করা হয়।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ারুজ্জামান জানান, জিডি এন্ট্রি করা হয়েছে। এ বিষয়ে তদন্তের দায়িত্বভার একজন উপ-পরিদর্শককে দেওয়া হয়েছে। তদন্তশেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button