Uncategorized

বি,এন,পির আহবায়ক কমিটি বহাল রাখার দাবিতে শিবগঞ্জ সদরের গুজিয়া বন্দরে মানববন্ধন

বগুড়া প্রতিনিধি : রবিবার বিকালে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশিত ও বগুড়া জেলা বিএনপি অনুমোদিত শিবগঞ্জ উপজেলা বি,এন,পির আহবায়ক কমিটি (রাজ্জাক ও তৌফিক)কে বহালের দাবিতে ও আওয়ামীলীগ জাতীয় পার্টির দোসর জয়বাংলা ধানের শীষ মার্কা নেতা মীর শাহে আলমের অপসারণের দাবিতে শিবগঞ্জ সদর ইউনিয়ন গুজিয়া বন্দরে বিএনপি কর্তৃক আয়োজিত মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির নেতা জালাল উদ্দিন মন্ডল, সাবেক ইউপি সদস্য আনছার, ইউপি সদস্য তোজাম, স্বপন, সোহেল, খলিলুর রহমান খলিল, আব্দুর রাজাক, সাবেক ইউপি সদস্য রিয়াজ, ইউপি সদস্য মিঠু, ইউপি সদস্য সৈয়দ আহমেদ আলী বাদল, যুবদল নেতা জিয়াউর রহমান জিয়া, এম আর ইসলাম রঞ্জু, তারেক রহমান, হারুন, আরিফুল ইসলাম জিন্নাহ, ছাত্রদল নেতা নাহিদ হাসান পলি, তারেক রহমান মিলু, সাজিদ,রাকিব সহ প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button