সুস্থ থাকুন

বিইউপিএফ-র সম্মাননা স্মারক পেলেন লামার গজালিয়া ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মারমা

বান্দরবান প্রতিনিধিঃ সমগ্র বাংলাদেশের ৪৫৫৩টি ইউপি চেয়ারম্যানের মধ্যে ২০১৬-১৭ অর্থ বছরে ৮টি বিভাগের কিছু সংখ্যক ইউনিয়ন পরিষদ লোকাল গর্ভণ্যন্স সার্পোট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩) এ দক্ষতা ভিত্তিক অনুদানের জন্য মনোনীত হয়েছেন। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দিন ভূইয়া রিপন স্বাক্ষরিত স্মারক নং বিইউপিএফ/প্রশাসন/ ২০৩১/২০১৮ এক পত্রে গত ১৫ মার্চ ২০১৮ এ খবর জানানো হয়। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামে এ অসাধারণ কাজের স্বীকৃতি স্বরূপ বান্দরবান জেলায় লামা উপজেলায় ০১ নং গজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান’ বাথোয়াইচিং মারমা কে “গোল্ড ম্যাডেল পদক আর ইউনিয়ন পরিষদ ফোরামের আজীবন সদস্য সম্মাননা স্মারক ০৪ মে শুক্রবার বিকাল ৪টায় তার হাতে তুলে দেওয়া হয়।
সূত্রে জানা যায়, এই অর্জন ইউনিয়ন পরিষদের অডিট রির্পোট, নিজস্ব উৎস হতে রাজস্ব বৃদ্ধি, হোল্ডিং ট্যাক্স, কর ও নিজস্ব আয়ের রেকর্ড, জনগণের সাথে তথ্য বিনিময়ের সুযোগ সৃষ্টিসহ বিভিন্ন মানদন্ডে সর্বোচ্চ স্কোরে ০১ নং গজালিয়া ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মারমা গোল্ড ম্যাডেল পদক আর (বিইউপিএফ) ইউনিয়ন পরিষদ ফোরামের আজীবন সদস্য সম্মাননা স্মারক অর্জন করে।
এর আগে সামাজিক কর্মকান্ড ও উন্নয়নমূলক কাজের মূল্যায়ন হিসেবে ২০১৫-১৬ অর্থ বছরে জন্য ৩ পার্বত্য জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয় বাথোয়াইচিং মারম। স্বীকৃতি হিসেবে সরকারী অর্থায়নে ইউনিয়ন পরিষদের কাজের দক্ষতা বৃদ্ধি লক্ষ্যে ২০১৬ সালে ২৪ অক্টোবর থেকে ১০ দিনের জন্য ভারত ও মালেশিয়া সফরে পাঠান স্থানীয় সরকার বিভাগ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button