Uncategorized

বান্দরবান রাজগুরু বিহারে নব নিযুক্ত বিহারাধ্যক্ষের অভিষেক

বান্দরবান প্রতিনিধি : পার্বত্য জেলা বান্দরবানের ঐতিহ্যবাহী প্রধান ধর্মীয় প্রতিষ্ঠান রাজগুরু বিহারের নবনিযুক্ত বিহারাধ্যক্ষ উ ঞানাস্বিরি (জ্ঞানপ্রিয়) মহাথেরো এর অভিষেক রাজপ্রথায় ও রাজকীয় আয়োজনে সম্পন্ন হয়েছে।
বর্তমানে ঞানাস্বিরি (জ্ঞানপ্রিয়) মহাথেরো ৯তম রাজগুরু হিসেবে অভিষিক্ত হলো। তিনি ১৩তম রাজা উ ক্যজসাই এর নাতি, ঞানাস্বিরি (জ্ঞানপ্রিয়) মহাথেরো।
২৮ই মে বৃহস্পতিবার সকাল ৮টায় সরকারী স্বাস্থ্যবিধি মেনে রাজকীয় আয়োজনে বোমাং সার্কেলের ১৭তম রাজা বোমাংগ্রী উ. উ চ প্রু চৌধুরী,পার্বত্যমন্ত্রী বীর বহাদুর উশৈসিং এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, রাজ পরিবারের সদস্যবৃন্দ, দায়ক-দায়িকা ও মহাথেরোগণের উপস্থিতিতে এই অভিষেক অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অভিষেক অনুষ্ঠানে অংশ নেয় বিভিন্ন বিহারের বৌদ্ধ ভিক্ষু, দায়ক-দায়িক ও বৌদ্ধ ধর্মালম্বী শত শত নারী-পুরুষেরা।
উল্লেখ্য, সদ্য প্রয়াত রাজগুরু বিহারে বিহারধক্ষ্য উপঞঞাহ জোত মহাথেরো(উচহ্লা ভান্তে) ১৩এপ্রিল চট্টগ্রাম মেক্স হাসপাতালে মহা প্রয়াণ ঘটে। এরপর জেলা পরিষদের চেয়ারম্যান ও ১৭তম রাজা বোমাংগ্রী উচপ্রু চৌধুরী রাজগুরু বিহারে রীতিনীতি ও প্রচলিত নিয়মানুসারে উ ঞানাস্বিরি(জ্ঞানপ্রিয়) মহাথেরোকে মনোনিত করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button