বান্দরবানে ভ্রমনের এসে জরিমানা গুনলো ৯ পর্যটক

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানে ভ্রমনে আসা পর্যটকবাহী দুটি গাড়ীর ৯ পর্যটককে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
জেলা শহরের প্রবেশমুখে হলুদিয়া এলাকায় বুধবার (৩জুন) ভ্রাম্যমান আদালত তাদের জরিমানা করেন। এসময় অতিরিক্ত যাত্রী নেওয়ায় দুটি বাসকেও জরিমানা করা হয়।
প্রশাসন সুত্রে জানান, বুধবার বিকালে বান্দরবান সদরের হলুদিয়া এলাকায় কেরানীহাট থেকে প্রাইভেট গাড়ীতে করে ভ্রমনের উদ্দেশ্যে বান্দরবান আসার সময় গাড়ীতে থাকা ৪ পর্যটককে (সংক্রমন রোগ প্রতিরোধ নিয়ন্ত্রন নির্মূল আইন ২০১৮ এর ২৪ (১) ও ২৪ (২) ধারায়) ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং বান্দরবান থেকে ভ্রমন শেষে প্রাইভেট গাড়ীতে করে চলে যাওয়ার সময় ৫ পর্যটককে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কায়েসুর রহমান।
এসময় অতিরিক্ত যাত্রী নেওয়ায় দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় বান্দরবান কেরানীহাটের একটি বাসকে ২ হাজার টাকা এবং বান্দরবান চট্টগ্রামের একটি বাসকে ২ হাজার টাকা মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।




